মনোনয়নপত্র জমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১২৬ জন ও সংরক্ষিত নারী আসনে ৩৩ জন মনোনয়নপত্র জমা দেন।
চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ-সমর্থিত একক মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। বিএনপি-সমর্থিত পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র থেকে শওকত হোসেন আখন্দ মনোনয়ন জমা দেন।
আগামী ১ মার্চ প্রার্থিতা বাছাই, এরপর ১০ মার্চের মধ্যে প্রত্যাহার, ১১ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ১ লাখ ১ হাজার ১২২ জন ভোটার আছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দফা স্থগিত করার পর ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলাসংক্রান্ত জটিলতার কারণে বর্তমান পরিষদ টানা নয় বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছে। এর আগেও দুই দফা তারিখ ঘোষণার পর অনেক প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের মনোনয়ন আসন্ন নির্বাচনের জন্য বৈধ ঘোষণা করা হয়েছে।