মনোনয়নপত্র প্রত্যাহার ১০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ কাউন্সিলর প্রার্থী গতকাল বুধবার তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত নারী ওয়ার্ডের একজন কাউন্সিলরও রয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা ১০ জন হলেন: ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাহিদা সুলতানা, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের গিয়াস উদ্দীন, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের হোছাম উদ্দিন, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের আবদুল নাসের সাজ্জাদ, ২৭ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের এস এম জাকির হোসেন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের মঞ্জুরুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের আব্বাস রশীদ, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের মোহাম্মদ জাহেদ মুরাদ, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের দিদারুল আলম ও একই ওয়ার্ডের শরীফ উদ্দিন খান।
এর আগে মঙ্গলবার চার প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজ বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল শুক্রবার প্রতীক বরাদ্দ করা হবে।