মনোনয়ন জমা দিতে প্রার্থীদের ভিড় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে প্রার্থীদের ভিড় বাড়ছে। আগের দিন ভিড় কম থাকলেও আজ কিছুক্ষণ পরপরই বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিএনপির কেউ জমা দেননি, তবে আজ তাঁরাও জমা দিচ্ছেন। এখনো পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন, ঢাকা–১৩ আসনের প্রার্থী সাদেক খান, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক, ঢাকা-১০ আসনের ব্যারিস্টার ফজলে নূর তাপস।

অন্যদিকে, বিএনপি প্রার্থীদের মধ্যে ঢাকা–১৩ আসনের বিএনপি কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ঢাকা–১৭ আসনে বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা চিকিৎসক ফরহাদ হালিম। এ ছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়ন জমা দিতে আসছেন। এখানে ঢাকা মহানগরের ১৫টি আসনের মনোনয়ন জমা নেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।