মনোনয়ন বাতিলের আপিল শুনানি শেষ রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে বাতিল হওয়া মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্রের আপিল শুনানি গতকাল বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল শুনানির রায় ঘোষণা করা হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ‘গতকাল সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র পুনর্বিবেচনার জন্য আপিল শুনানিতে অংশ নেন। ২২ ও ২৩ মে মনোনয়নপত্র বাছাইয়ের সময় মোট ৪৬ জন সাধারণ কাউন্সিলরের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়। এর মধ্যে ৩৮ জন নিজে অথবা আইনজীবী নিয়ে গতকাল শুনানিতে অংশ নেন।এ ছাড়া মেয়র পদে বাতিল হওয়া পাঁচজন প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদের তিন প্রার্থী তাঁদের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আপিল শুনানিতে অংশ নেন। শুনানিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন থানা নির্বাচন কর্মকর্তারা তথ্য-উপাত্ত দিয়ে আপিল বিভাগকে সহায়তা করেন।