মনোনয়নপত্র জমা দিলেন আইভী ও সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আইভী। ছবি: সংগৃহীত
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আইভী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই দুই মেয়র প্রার্থী পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

প্রথমে মনোনয়নপত্র জমা দেন আইভী। পরে জমা দেন সাখাওয়াত।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজই (২৪ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়বারের মতো এই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়রের পদ থেকে গতকাল বুধবার পদত্যাগ করেন আইভী।