মনোনয়নপত্র জমা দিলেন আট প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে গতকাল সোমবার তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে মনোনয়নপত্র জমা পড়ল আটটি। এর আগে মনোনয়নপত্র (ফরম) সংগ্রহ করেন মোট ১৩ জন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত আটজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, মো. আফছার উদ্দিন আহমেদ খান (স্বতন্ত্র), সিপিবির আসাদুল্লাহ বাদল। গতকাল মনোনয়নপত্র জমা দেন: মীর এনায়েত হোসেন (স্বতন্ত্র), বজলুল হক (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র), বেগম হাফিজা জামান (স্বতন্ত্র) ও গণফ্রন্টের মোহাম্মদ সারোয়ার। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে সর্বমোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ আসনে ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৩ সেপ্টেম্বর প্রত্যাহার, ১৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।