মনোনয়নপত্র জমা দিলেন জাপার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ। তিনি গতকাল বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আশরাফ সিদ্দিকী, ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হালিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মতিউর রহমানসহ দলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি অবশ্যই জয়লাভ করব।’