মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার নিজ নিজ এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু) ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ধুনট (বগুড়া): বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থী পৃথকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। জাতীয় পার্টির নেতা তাজ মোহামঞ্চদ শেখ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আদমদীঘি ও দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনসার আলী মৃধা এবং জাতীয় পার্টির নূরুল ইসলাম তালুকদার।
নাটোর ও লালপুর (নাটোর): মনোনয়নপত্র জমা দিয়েছেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আবু তালহা ও ওয়ার্কার্স পার্টির মো. ইব্রাহিম খলিল। এ ছাড়া নাটোর-২ (সদর) আসনে আওয়ামী লীগের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক সাংসদ মজিবুর রহমান; নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের জুনাইদ আহমেঞ্চদ ওরফে পলক, জাতীয় পার্টির নাসির উদ্দিন, ওয়ার্কার্স পাটির মিজানুর রহমান; নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামী লীগের আবদুল কুদ্দুস, জাতীয় পার্টির আবুল কাশেম, জাসদের মোখ
লেসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মহসিন ও আহামঞ্চদ আলী মনোনয়নপত্র জমা দেন।
জয়পুরহাট: জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সামছুল আলম, জাতীয় পার্টির আ স ম মোক্তাদির তিতাস ও স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ ওরফে স্বপন ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক ওরফে বাবলু মনোনয়নপত্র জমা দেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী গাজী ইসহাক হোসেন তালুকদারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী জিন্নাহ আলমাজী মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আদমদীঘি (বগুড়া): নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার, জাতীয় পার্টির আকবর আলী। নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামী লীগের শহিদুজ্জামান সরকার ওরফে বাবলু, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী, জাতীয় পার্টির হুমায়ন কবীর চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দীন তরফদার ও জাভেদ মাস্টার মনোনয়নপত্র জমা দেন। নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের ইমাজ উদ্দিন প্রামাণিক, জাতীয় পার্টির এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান সরকার, সাইদুর রহমান বকুল, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন। নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মো. আবদুল মালেক, জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুল, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ও আবদুল বারী মনোনয়নপত্র জমা দেন। নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের ইসরাফিল আলম ও জাতীয় পার্টির আবু বেলাল হোসেন ওরফে জুয়েল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঈশ্বরদী (পাবনা): পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ, জাতীয় পার্টির হায়দার আলী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।