মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র জমা দিচ্ছেন শেখ হেলালউদ্দিন ও শেখ সারহান নাসের। গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।  প্রথম আলো
মনোনয়নপত্র জমা দিচ্ছেন শেখ হেলালউদ্দিন ও শেখ সারহান নাসের। গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। প্রথম আলো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসের কাছে একযোগে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া চারজন হলেন বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই এবং বর্তমান সাংসদ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের নতুন মুখ শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের সাংসদ হাবিবুন নাহার ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে সাংসদ ডা. মোজাম্মেল হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চার প্রার্থী হজরত খানজাহান (রহ.)–এর মাজার জিয়ারত করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে শেখ তন্ময় বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতে পারেন বলে আশা করি। এখন যেমন পরিবেশ আছে, এমন থাকলে আমার মনে হয় একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।’