মনোনয়নপত্র জমা দিলেন মা ও ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মা ও তাঁর ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মা সদস্যপদে (সংরক্ষিত মহিলা) ও ছেলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। তবে আগে মা-ছেলে এক ইউনিয়নের বাসিন্দা থাকলেও ইউনিয়ন ভাগ হওয়ায় মা বহুরিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যপদে (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) ও ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মায়ের নাম মোছা ফজিলা আক্তার। ছেলের নাম হাফিজুর রহমান চৌধুরী ওরফে পলাশ। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|