মনোনয়নপত্র জমা দিলেন রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে প্রার্থী হওয়ার জন্য ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রামগতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ ছাড়া আওয়ামী লীগ বর্তমান সাংসদ মো. আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ ও বাসদের মিলন মণ্ডল।

এদিকে গতকাল মঙ্গলবার পর্যন্ত লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক ও ন্যাশনাল পিপলস্ পার্টির সেলিম মাহমুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।