মনোনয়নপত্র জমা ১৬ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে নয়জন এবং জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জয়পুরহাট-১ আসনে গতকাল বুধবার প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সামছুল আলম, বিএনপির ফজলুর রহমান, ফয়সল আলীম ও মমতাজ উদ্দিন মণ্ডল, জাতীয় পার্টির তিতাস মোস্তফা, বাম গণতান্ত্রিক জোটের বাসদ নেতা ওয়াজেদ পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম এবং জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আলেয়া বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ, বিএনপির গোলাম মোস্তফা ও আবু ইউসুফ মো. খলিলুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) আবুল কাশেম, জাসদ (ইনু) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, বাম গণতান্ত্রিক জোটের (বাসদ) শাহ জামাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকি প্রমুখ মনোনয়নপত্র জমা দিয়েছেন।