মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার নিজ নিজ এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু) ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম ও উলিপুর: কুড়িগ্রাম-১ আওয়ামী লীগের আসলাম সওদাগর, জাপার এ কে এম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র কাজী মো. লতিফুল কবির এবং রশিদ আহম্মেদ; কুড়িগ্রাম-২ আওয়ামী লীগের জাফর আলী, জাপার সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র নুরুন্নবী সরকার; কুড়িগ্রাম-৩ জাপা সাবেক মন্ত্রী এ কে এম মাইদুল ইসলাম ও সাবেক সাংসদ গোলাম হাবীব, জাপার বিদ্রোহী প্রার্থী আবু তাহের, আওয়ামী লীগের মতি শিউলি রায় ও বিদ্রোহী প্রার্থী নাসিমা বানু; কুড়িগ্রাম-৪ আওয়ামী লীগের সাংসদ জাকির হোসেন, জাপার ইউনুছ আলী, জাপার বিদ্রোহী প্রার্থী আবদুল মোতালেব ও জেপি থেকে রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পঞ্চগড়: পঞ্চগড়-১ আওয়ামী লীগের মজাহারুল হক প্রধান, জাসদের নাজমুল হক প্রধান ও জাপার আবু সালেক; পঞ্চগড়-২ আওয়ামী লীগের নুরুল ইসলাম, জাসদের এমরান আল আমীন ও জাপার লুৎফর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিনাজপুর ও বিরামপুর: দিনাজপুর-১ আওয়ামী লীগের সাবেক সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, জাপার শাহীনূর ইসলাম, ওয়ার্কার্স পার্টির আবদুল হক; দিনাজপুর-২ আওয়ামী লীগের সাবেক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, জাপার আনোয়ার চৌধুরী এবং স্বতন্ত্র মোকাররম হোসেন; দিনাজপুর সদর-৩ আওয়ামী লীগের সাবেক সাংসদ ইকবালুর রহিম, জাপার আহমেদ শফি, জেপির শাহাদাত জামান, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে রমেন্দ্র নারায়ণ; দিনাজপুর-৪ আওয়ামী লীগের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সাংসদ আবুল হাসান মাহমুদ আলী, জাপার আবদুল আলীম হাওলাদার এবং ওয়ার্কার্স পার্টির এনামুল হক সরকার; দিনাজপুর-৫ আওয়ামী লীগের সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান, জাপার নুরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির আফসার আলী ও দিনাজপুর-৬ আওয়ামী লীগের শিবলী সাদিক, বিদ্রোহী প্রার্থী সাবেক সাংসদ আজিজুল হক চৌধুরী এবং আবু হানিফ সরকার, জাপার দেলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির রবীন্দ্রনাথ সরেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লালমনিরহাট: লালমনিরহাট-১ থেকে আওয়ামী লীগের মোতাহার হোসেন, জাপা থেকে হুসেইন মুহম্মদ এরশাদ, জাসদের ছাদেকুল ইসলাম; লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের নুরুজ্জামান আহাম্মেদ; লালমনিরহাট-৩ আওয়ামী লীগের আবু সালেহ মোহাম্মদ সাঈদ, জাপার গোলাম মোহাম্মদ কাদের ও জাসদের খোরশেদ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
রংপুর, পীরগাছা ও বদরগঞ্জ: রংপুর-৬ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও রংপুর-৩ জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া রংপুর-১ থেকে আওয়ামী লীগের রুহুল আমিন, জাপার মশিউর রহমান, স্বতন্ত্র আসাদুজ্জামান ও নজরুল ইসলাম, সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার; রংপুর-২ আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী ও জাপার আসাদুজ্জামান চৌধুরী; রংপুর-৩ এইচ এম এরশাদ, আওয়ামী লীগের চৌধুরী খালেকুজ্জামান, জাসদের সাব্বির আহমেদ, ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম; রংপুর-৪-এ আওয়ামী লীগের টিপু মুন্সি, জাপার করিম উদ্দিন, স্বতন্ত্র সাইদুল ইসলাম; রংপুর-৫ আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান, স্বতন্ত্র রাশেক রহমান ও রংপুর-৬ শেখ হাসিনা, জাপার নূর আলম, স্বতন্ত্র নোমান ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নীলফামারী ও সৈয়দপুর: নীলফামারী-১ আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার, জাপার সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, জেপির এন কে আলম চৌধুরী ও জাসদ (ইনু) খায়রুল আলম আনাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। নীলফামারী-২ আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূর, জাপার জয়নাল আবেদীন ও জাসদ (ইনু) আনারুল ইসলাম; নীলফামারী-৩ আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাপার সাংসদ কাজী ফারুক কাদের ও জাসদ (ইনু) আজিজুল ইসলাম; নীলফামারী-৪ আওয়ামী লীগের সাংসদ এ এ মারুফ সাকলান ও জাপার শওকত চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।