মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন করায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল খায়ের। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মো. কুদ্দুস আলী মনোনয়নপত্রের হলফনামায় সাজাপ্রাপ্ত আসামি থাকার তথ্যটি গোপন করেন। দণ্ডবিধির ৩২৬ ধারায় কুদ্দুস আলীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।