মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত দুই প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র গতকাল বুধবার বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন দিঘি ইউপিতে বিএনপির প্রার্থী মতিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান, বেতিলা-মিতরা ইউপিতে বিএনপির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ এবং কৃষ্ণপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, বাকি চারটি ইউপির ২১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র আজ বৃহস্পতিবার যাচাই-বাছাই করা হবে। মানিকগঞ্জ প্রতিনিধি|