মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক চেয়ারম্যান শামসুল হক খোন্দকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন। শামসুল হক তাঁর বিসিআইসির ডিলারশিপ হস্তান্তর না করায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা শামসুল হক খোন্দকারের মনোনয়নপত্র বাতিল করেন। মনোনয়ন বাতিল করার বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদুজ্জামান বলেন, নীতিমালা অনুযায়ী ওই প্রার্থী বিসিআইসির ডিলারশিপ হস্তান্তর না করায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে শামসুল হক খোন্দকার গত শুক্রবার বলেন, ‘আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আপিল করেছি।’