মনোনয়নপত্র বাতিল হলো আট প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থীর মনোনয়নপত্র শুনানির জন্য স্থগিত রাখা হয়।

যাচাই–বাছাই শেষে চাঁদপুরের পাঁচটি আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই বাছাই কার্যক্রম।

চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করেন। এই পাঁচটি আসনে মোট ৫৯টি মনোনয়নপত্র জমা পড়ে। ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থীর মনোনয়নপত্র শুনানির জন্য স্থগিত রাখা হয়।

এর মধ্যে চাঁদপুর–১ (কচুয়া) আসনে ১ শতাংশ ভোটের বৈধতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোশারফ হোসেনের মনোননয়পত্র বাতিল করা হয়। একই কারণে চাঁদপুর–২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী তানভির হুদার মনোনয়নপত্র শুনানির জন্য স্থগিত রাখা হয়।

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র ১ শতাংশ ভোটের বৈধতা না পাওয়ায় বাতিল করা হয়েছে। এ ছাড়া কাগজপত্র অসম্পূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, আবু জাফর মো. ছালেহ এবং বিএনপির প্রার্থী রিয়াজ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ, শাহরাস্তি) আসনে ঋণখেলাপির জন্য এলডিপির প্রার্থী নেয়ামুল বশির, জাতীয় পার্টির খোরশেদ আলম খুশুর মনোনয়নপত্র বাতিল করা হয়।