প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে নয়জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজনসহ ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক শাহজাহান। গতকাল বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা