মনোনয়নপত্র সংগ্রহ ২২২ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৭ জনসহ মোট ২২২ জন গতকাল মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে যাঁরা মনোনয়নপত্র নিলেন তাঁরা হলেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মো. মনিরুল হক সাক্কু, জেএসডির শিরিন আক্তার, স্বতন্ত্র মামুনুর রশিদ ও মো. শাহজাহান। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।