মনোনয়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ থেকে মনোনয়নের দাবিতে মানববন্ধন করেন নেত্রকোনার মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীবাসী।
আওয়ামী লীগ থেকে মনোনয়নের দাবিতে মানববন্ধন করেন নেত্রকোনার মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীবাসী।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেবেকা মমিনের স্থলে শফি আহমদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে ঢাকাস্থ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীবাসী। এ দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তাঁরা।

মানববন্ধনে আওয়ামী লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে নেতারা বলেন, নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই সিদ্ধান্ত সম্পূর্ণ জনবিরোধী। হাওর অঞ্চলের সাধারণ মানুষ এতে হতাশ হয়েছে। শফি আহমেদকে ওই এলাকার জনপ্রিয় নেতা উল্লেখ করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে মুস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন, বিকাশ সরকার, মো. নোমান, মো. আতিক, মো. হিরুন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।