মনোবল হারাননি সাদ্দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকে শুয়েই জীবনটা টেনে নিতে হচ্ছে। অজানা এক অসুখ, চলাফেরার ক্ষমতা নেই। শুধু চলাফেরা নয়, কোনো দিন বসে থাকার সৌভাগ্যটুকুও হয়নি। তবে শরীর সাড়া না দিলেও কোনো দিন মনোবল হারাননি সাদ্দাম। মেঝেতে শুয়েই লেখাপড়া চালিয়ে গেছেন। সাফল্যের সঙ্গে প্রাথমিক, মাধ্যমিক স্তর পাসের পর এবার তিনি আলিম পাস করেছেন।এ যুবকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের রামশংকরপুরে। তাঁর বাবা সিরাজুল ইসলাম একজন সাধারণ ব্যবসায়ী। জন্মের পর থেকেই সাদ্দামের অস্বাভাবিকতা ধরা পড়ে। কোনো চিকিৎসায় ফল আসেনি।পারিবারিক সূত্রে জানা যায়, এবার সাদ্দাম ওই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩ পেয়েছেন। তাঁর দৃষ্টি এখন আরও দূরে। উচ্চশিক্ষা নিতে চান তিনি। সাদ্দাম বলেন, ‘বাংলা নিয়ে অনার্সে ভর্তি হব। তারপর জীবন চালানোর জন্য ছোটখাটো চাকরি পেলেই হলো।’