মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসো–সিয়েশনের আগামী দুবছরের জন্য ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি নির্বাচিত করা হয়। ২০১৫-১৭ সেশনে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিভাগের ১৯৭২ সাল ব্যাচের শিক্ষার্থী ও বিশেষ অলিম্পিকের পরিচালক ফাখরুল ইসলাম। চার সহসভাপতি হলেন জালাল উদ্দিন আকন্দ, আবু আহমদ, নাসরিন ওয়াদুদ ও গোলাম রসুল। সাধারণ সম্পাদক হয়েছেন বিভাগের ১৯৭৭ সাল ব্যাচের শিক্ষার্থী ইমিগ্রেশন ও পাসপোর্ট কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক সিরাজ উদ্দিন। বিজ্ঞপ্তি।