মনোসামাজিক সহায়তা দেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসের পর সরকারের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ও নার্সদের সমন্বয়ে একটি সার্বক্ষণিক মনোসামাজিক সহায়তা দল গঠন করেছে। দলটি ২৪ ঘণ্টা ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সাভারের ঘটনায় কারও মানসিক বিপর্যয় ঘটলে তাকে ভর্তির জন্য শয্যাও সংরক্ষণ করা হয়েছে। প্রতিষ্ঠানে পর্যাপ্ত ওষুধ রয়েছে। এনাম মেডিকেলের সাইকিয়াট্রিক বিভাগের প্রধানের সঙ্গে সমন্বয় করে একটি দল আজ সোমবার থেকে ঘটনাস্থলে মনোসামাজিক সহায়তা ও প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রয়োজনে ৯১১১৩৬২ (পরিচালক ও অধ্যাপক), ০১৮১৯১৩১৪৬৪ (পরিচালক ও অধ্যাপক), ০১৮১৮২২২২২৮ (আবাসিক মনোবিজ্ঞানী) এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।