মনোহরগঞ্জে যুবকের বস্তাভর্তি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকসাম-নোয়াখালী সড়কের মনোহরগঞ্জ উপজেলার কাঁচি এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের (৩৫) বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পুলিশ ওই সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ওই স্থানে পথচারীরা বস্তাভর্তি লাশ দেখতে পেয়ে মানোহরগঞ্জ থানার পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুটি বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।