মনোহরগঞ্জে হিযবুত তওহীদের ২ মহিলা কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া থেকে হিজবুত তওহীদের দুই মহিলা কর্মীকে আটক করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তাঁরা হলেন, মনোহরগঞ্জের ছাতারপাইয়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার ও নোয়াখালীর সোনাইমুড়ীর পোরকরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী রেহানা পারভীন। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ হিজবুত তওহীদের ওই দুই মহিলা কর্মীর কাছ থেকে বিতর্কিত বই, সিডি ও লিফলেট উদ্ধার করে। কয়েক দিন ধরে তাঁরা ওই লিফলেট বিলি করে আসছিলেন।’