মনোহরদীতে জামায়াত কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে জামায়াতে ইসলামীর উপজেলা শাখা কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল যুবক। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছে জামায়াত।উপজেলা জামায়াতের আমির আ. লতিফ খান জানান, সম্প্রতি দলের শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের পর থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন না। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু কর্মী কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর একটি খাটসহ কার্যালয়ের সব আসবাব ও কাগজপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেন।