মনোহরদীতে নকল রং তৈরির কারখানার সন্ধান, আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় গতকাল বৃহস্পতিবার র্যাবের অভিযানে নকল রং তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় ২০ লাখ টাকার মালামাল জব্দসহ জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়।র্যাব সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে র্যাব-১১-এর সদস্যরা মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের গোখলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালান। অভিযানে সেখানে নকল বার্জার এনামেল পেইন্ট তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়। র্যাব রং তৈরির মেশিন, কাঁচামাল, নকল বার্জার পেইন্টসহ ২০ লাখ টাকার মালামাল জব্দ করে।এ ছাড়া জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কামাল মিয়া, মানিক মিয়া, মিষ্টু মিয়া ও মোফাজ্জল হোসেন।