মনোহরদীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার সিলিন্ডার বিস্ফোরণে শামীম মিয়া (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শামীম মিয়ার বাড়ি উপজেলার নারান্দি গ্রামে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকার ‘শামীম ওয়ার্কশপ হাউস’ নামে ব্যবসাপ্রতিষ্ঠানে মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা ও বাইসাইকেল মেরামত এবং চাকায় হাওয়া দেওয়ার কাজ করা হয়। গতকাল দুপুরে সিলিন্ডারের মাধ্যমে চাকায় হাওয়া দেওয়ার সময় এটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রতিষ্ঠানের মালিক শামীম মিয়া নিহত এবং তাঁর বড় ভাই মনির মিয়া ও কর্মচারী উসমান মিয়া আহত হন। মনিরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উসমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।