প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপ-জেলার কোদালিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের গৃহবধূ মনোয়ারা বেগমের (৩৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার শ্যামলীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে চিকি ৎ সাধীন। চিকি ৎ সকেরা বলেছেন, তাঁকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য বড় অঙ্কের টাকা দরকার। কিন্তু এত টাকা তাঁর অসচ্ছল পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁরা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ব্যাংক হিসাব নম্বর ০০২০৯৭২৭৪, সোনালী ব্যাংক, কটিয়াদী শাখা, কিশোরগঞ্জ। বিজ্ঞপ্তি।