মন্টু ঘোষের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জবাসীর ব্যানারে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ ৬০টি সংগঠনের পক্ষ থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।মানববন্ধনকালে নেতারা বলেন, মন্টু ঘোষ ৪০ বছর ধরে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ও তাঁর সংগঠন আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও বা ভাঙচুর করে না। মিথ্যা মামলায় তাঁকে আটক করে নয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। তাঁকে মুক্তি দেওয়া না হলে নারায়ণগঞ্জবাসী বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় বক্তব্য দেন রথীন চক্রবর্তী, এবি সিদ্দিক, দেলোয়ার হোসেন প্রমুখ।