মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই সৈয়দ আশরাফ গণভবনে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করলেন সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার ইফতারের পরপরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান তিনি।
গণভবনে সৈয়দ আশরাফ
দপ্তরবিহীন মন্ত্রী হওয়ার পর এক সপ্তাহ ধরে সরকার ও আওয়ামী লীগের মধ্যে চলা নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে নতুন এ দায়িত্ব পেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফ
মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের আমল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কখনো প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টারা দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে কোনো সরকারই জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাউকে মন্ত্রী নিয়োগ দেয়নি। সৈয়দ আশরাফকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আজ বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।