মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস) করা হয়েছে। এই মন্ত্রণালয়ের অধীন সড়ক বিভাগের নাম বদলে করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন)। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের নাম ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব কমিউনিকেশন’ থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু সমস্যা হতো। এ জটিলতা এড়াতে নাম পরিবর্তন করা হয়েছে। সড়ক, সেতু ও রেলপথ বিভাগের সমন্বয়ে ২০১১ সালের ২৮ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়কে পুনর্গঠন করা হয়। ২০১১ সালের ৪ ডিসেম্বর রেল বিভাগকে আলাদা করে রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।
নিজস্ব প্রতিবেদক