মন্ত্রণালয় ও বিআরটিএর কাছে তথ্য চেয়ে ব্লাস্টের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনার তথ্য চেয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) তথ্য অধিকার আইনের আওতায় যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিআরটিএর কাছে তথ্য চেয়ে আবেদন করেছে।ব্লাস্ট জানায়, সম্প্রতি ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার দুই মন্ত্রণালয়ে ও গত রোববার বিআরটিএর কাছে তথ্য চেয়ে আবেদন করা হয়। তথ্য অধিকার আইনের ৯(১) ধারা অনুযায়ী অনুরোধ পাওয়ার পর থেকে অনধিক ২০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করতে হবে।আবেদনে ২০০১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কতগুলো সড়ক দুর্ঘটনা, দুর্ঘটনায় কতজন নিহত, আহত কতজন, কতগুলো ঘটনায় মামলা হয়েছে, কতজনের শাস্তি হয়েছে—তা জানতে চাওয়া হয়েছে। ওই সব ঘটনায় কতজন কারাগারে বন্দী আছেন, সড়ক দুর্ঘটনায় করা মামলায় কতগুলোতে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং কতগুলোর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে—এসব তথ্যও চাওয়া হয়েছে।