মন্ত্রণালয় দুর্নীতির আখড়া নয়, দুদকের সহযোগিতা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন সব দপ্তরের যেকোনো ধরনের দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন—দুদকের সার্বিক সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।দুদক চেয়ারম্যান গোলাম রহমান গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে মন্ত্রী ওই সহযোগিতা চান। এ সময় তাঁরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।দুদক চেয়ারম্যান শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের সমাবেশে দুর্নীতিবিরোধী শপথ অন্তর্ভুক্ত করা এবং সকল স্তরের পাঠ্য বিষয়ে দুর্নীতি বিষয় সংযোজনের অনুরোধ জানান। মন্ত্রী দুদক চেয়ারম্যানকে এ মর্মে অবহিত করেন যে বিষয়টি সময়োপযোগী এবং ইতিমধ্যে সরকারের সক্রিয় বিবেচনাধীন। ‘শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতির আখড়া বলিনি’: শিক্ষা মন্ত্রণালয় এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিকতর স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও গতিশীল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া’ বলে গত সোমবার একটি জাতীয় দৈনিকে তাঁর বরাত দিয়ে প্রকাশিত বক্তব্য ঠিক নয়।