মন্ত্রণালয়-বিভাগের তিন পদ ও বেতন স্কেল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ ও সহকারী হিসাবরক্ষক পদের নাম এবং বেতন স্কেল পুনর্নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা থেকে আজ এ আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আনোয়ারুল ইসলাম সরকার এ আদেশে স্বাক্ষর করেছেন।

হিসাবরক্ষক পদের নাম পরিবর্তন করে করা হয়েছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। সহকারী হিসাবরক্ষক হবেন হিসাবরক্ষক এবং কোষাধ্যক্ষ পদটি আগের মতো থাকলেও বেতন স্কেল পরিবর্তন করা হবে।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার বেতন স্কেল ৬,৪০০-১৪,২৫৫ থেকে ৮,০০০-১৬,৫৪০ টাকা হবে। হিসাবরক্ষকের বেতন স্কেল ৫,৫০০-১২,০৯৫ থেকে ৫,৯০০-১৩,১২৫ টাকা হবে। কোষাধ্যক্ষের বেতন স্কেল ৫,৯০০-১৩,১২৫ টাকা থেকে ৬,৪০০-১৪,২৫৫ টাকা হবে।

আদেশে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির ২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন ও বেতন স্কেল পরিবর্তন করা হলো। অবিলম্বে কার্যকর করা হবে।

পদ ও বেতন কাঠামো পরিবর্তন করার জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্দোলন করে আসছিলেন।