মন্ত্রণালয় মতামত না দিলে ১৮ এপ্রিল ডিসিসি নির্বাচনের তফসিল: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পাঠানো চিঠির জবাব এ সপ্তাহের মধ্যে পাওয়া না গেলে ১৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।সিইসি বলেন, ‘৩১ মের মধ্যে ডিসিসির নির্বাচন করতে চাই। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও তারা এর কোনো জবাব দেয়নি। কমিশন এ সপ্তাহটা দেখবে। এর মধ্যে ডিসিসির নির্বাচনের ব্যাপারে তাদের কোনো জবাব না পাওয়া গেলে ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে।’এপ্রিলে ডিসিসির নির্বাচন করার কারণ সম্পর্কে সিইসি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ জুন। সিটি করপোরেশন আইন অনুযায়ী ২৫ জুনের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ইসির চিঠির জবাব দিয়েছে আ.লীগআওয়ামী লীগ নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে, তারা ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করে না। ছাত্র সংগঠনটি নিজ গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। তাই এ নিয়ে একটি দৈনিকে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। কমিশনের চিঠির জবাবে গতকাল আওয়ামী লীগ এ কথা জানায়।নির্বাচন কমিশনের কার্যালয়ে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি শামসুল হুদার কাছে চিঠির জবাব পৌঁছে দেয়। অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।