মন্ত্রণালয়গুলোর কাজে সমন্বয় নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য ও খাদ্য পরিদর্শকেরা মাসে মাসে বেতন নেন। কিন্তু কাজ করেন না। মন্ত্রণালয়গুলোর কাজের মধ্যে সমন্বয় নেই। গতকাল রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অষ্টম আন্তর্জাতিক ‘ওয়ান হেলথ’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নাসিম এই মন্তব্য করেন।
ওই সম্মেলনে বিজ্ঞানীরা বলেছেন, প্রাণীকে সুস্থ রাখা সম্ভব না হলে মানুষকেও সুস্থ রাখা যাবে না। প্রাণীর সংস্পর্শে এসে সাম্প্রতিক সময়ে ইবোলাসহ বেশ কিছু প্রাণঘাতী রোগে বহু মানুষের মৃত্যু হয়েছে। সে জন্য মানুষ ও প্রাণীস্বাস্থ্যকে পৃথকভাবে না দেখে একসঙ্গে দেখার চেষ্টাকে ‘ওয়ান হেলথ’ দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী প্রথমে ইংরেজিতে লেখা একটা বক্তৃতা পড়ে শোনান।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শেলিনা আফরোজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ-দেশীয় প্রতিনিধি পি পারানিথারান আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান, এফএও বাংলাদেশের ‘ওয়ান হেলথ’ সমন্বয়ক নীতিশ সি দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।