মন্ত্রণালয়ের আদেশে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইলিয়াস রেজাকে আকস্মিকভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ফ্যাক্সবার্তায় তাঁকে বিআইডব্লিউটিএতে সমমানের পদে বদলির কথা জানানো হয়। তবে ওই বার্তায় উল্লেখ করা হয়, তাঁর বেতন-ভাতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বহন করবে।বন্দরের সূত্রমতে, ফ্যাক্সবার্তা পাওয়ার পর বন্দর কর্তৃপক্ষ ওই বদলি আপাতত স্থগিত রাখার জন্য বিকেলে ফ্যাক্সবার্তা আকারে মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, বন্দরের চেয়ারম্যান বর্তমানে বিদেশ সফরে আছেন। তিনি ২০ মার্চ দেশে ফিরবেন। সেই পর্যন্ত এই বদলির আদেশ স্থগিত রাখতে ফ্যাক্সবার্তায় অনুরোধ করা হয়।ইলিয়াস রেজার বদলিসংক্রান্ত ফ্যাক্সবার্তা এবং মন্ত্রণালয়ে ফিরতি চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী। তবে বদলির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।এদিকে ইলিয়াস রেজাকে আকস্মিকভাবে বদলির কথা জানাজানি হলে বন্দরের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।