মন্ত্রণালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর অধ্যুষিত অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এই দুই জেলার কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাজারো বাড়িঘর তলিয়ে গেছে। তাই বন্যাকবলিত এলাকাগুলোকে দ্রুত দুর্গত এলাকা হিসেবে ঘোষণা দিয়ে স্থানীয় প্রশাসনের ত্রাণ কার্যক্রম চালানো প্রয়োজন। গত রোববার রাতে সিলেট নগরের দরগাগেট এলাকার ড. আর কে হলে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিলেট হাওর উন্নয়ন পরিষদ আয়োজিত ‘হাওর উন্নয়ন’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মনোরঞ্জন তালুকদার। সেমিনারে হাওরাঞ্চলের উন্নয়নের জন্য সরকারকে বিশেষ মনোযোগ দেওয়ার পাশাপাশি হাওর উন্নয়ন–বিষয়ক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হয়।