মন্ত্রণালয়ের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘একক ভিসায় বিদেশ যেতেও দূতাবাসে ধরনা দিতে হবে’ শিরোনামে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এসব যুক্তি এবং কর্মসংস্থানমন্ত্রীর বক্তব্যও প্রতিবেদনে ছিল। তবু মন্ত্রণালয়ের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য তুলে ধরা হলো: দূতাবাসের সত্যায়ন ছাড়া যাওয়ার ফলে একক ভিসায় বিদেশগামীদের চাকরির তথ্যাদি সংশ্লিষ্ট দেশের দূতাবাসে থাকে না। নতুন নিয়মের আদেশেও এই একই দাবি করা হয়েছিল। প্রথম আলোর প্রতিবেদনে এ প্রেক্ষিতে বলা হয়েছিল কর্মীদের বিএমইটি থেকে যে স্মার্ট কার্ড দেওয়া হয় তাতে প্রয়োজনীয় তথ্য রাখা হয়।২. ব্যাখ্যায় বলা হয়, স্মার্ট কার্ডে কিছু মৌলিক তথ্য থাকলেও চাকরির চুক্তিপত্রের সব শর্ত উল্লেখ থাকে না। শুধু চাকরির চুক্তিপত্রের তথ্য সংরক্ষণের জন্য প্রত্যয়নের নামে দেশে দেশে কর্মী বা নিয়োগকারীদের দূর-দূরান্ত থেকে রাজধানী শহরে অবস্থিত দূতাবাসে টেনে আনা বাধ্যতামূলক করা যুক্তিযুক্ত কি না তা ভেবে দেখার সুযোগ আছে। মন্ত্রণালয়ের বক্তব্য থেকে বোঝা যায়, দেশে থাকতেই কর্মী যখন স্মার্ট কার্ড করতে সরকারি দপ্তরে যাচ্ছেন, সেখানেই এই তথ্যটি বা আরও যেসব তথ্য নেওয়া দরকার বলে মন্ত্রণালয় মনে করছে, সবই নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। পরে সে তথ্য মন্ত্রণালয়ই সংশ্লিষ্ট কর্মী যে দেশে যাচ্ছেন সেখানকার দূতাবাসে সরকারি ব্যবস্থায় পাঠাতে পারে। ৩. আগে একক ভিসার সঙ্গে সঙ্গে দলীয় ভিসায়ও উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বিদেশে গেছেন। কিন্তু ইদানীং একক ভিসায় বিদেশগামী কর্মীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত সংবাদে ১৯৭৬ থেকে ২০১১ পর্যন্ত প্রায় ৭৬ লাখ ৯৯ হাজার ৯৫১ জন কর্মী বিদেশে গেছেন, যার ৯০ ভাগই গেছেন একক ভিসার মাধ্যমে—এ তথ্যাটি যথাযথ নয়।মন্ত্রণালয় ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত দলগত ও একক ভিসায় বিদেশে যাওয়ার তথ্য দিয়েছে। তাতে দেখা যায়, গড়ে একক ভিসায় ৭৫ শতাংশের বেশি কর্মী বিদেশে গেছেন। এই তথ্যে দেখা যায়, ইদানীং নয়, সব সময়ই একক ভিসায় বেশি কর্মী বিদেশে গেছে। বিশেষ করে বর্তমান সরকারের তিন বছরে একক ভিসায় কর্মী যাওয়ার হার দলগতের চেয়ে বহু গুণ বেশি।৩. একটি অসাধু মহল দল ভেঙে কর্মীদের একক ভিসায় বিদেশে নিয়ে কম বেতনে চাকরি করতে বাধ্য করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন।প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্যেই এই অভিযোগ তুলে ধরা হয়েছিল।৪. একক ভিসা দ্রুততম সময়ে সত্যায়ন করে দেওয়ার জন্য দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করার বিষয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।প্রকাশিত প্রতিবেদনে জনশক্তি রপ্তানিকারক ও এ খাতের বিশেষজ্ঞদের যুক্তি ও উদ্বেগের বিষয়টি সংগত কারণে স্থান পেয়েছে। মন্ত্রণালয়ের যুক্তিও সেখানে ছিল।