মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ১০ বস্তা ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর কামারপাড়া মোড়ে গতকাল বৃহস্পতিবার একটি মাইক্রোবাস থেকে পুলিশ ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে।সূত্রমতে, মাইক্রোবাসটিতে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। পুলিশ গাড়িটি আটক করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল কুদ্দুস বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড মোড়ে তিনি একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন। এ সময় চালক গাড়ি না থামিয়ে এগিয়ে যেতে থাকেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি কামারপাড়া মোড়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে জানান। মাইক্রোবাসের চালক কামারপাড়া মোড়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ মাইক্রোবাসটি থেকে ১০ বস্তা (দুই হাজার ৫০০) ফেনসিডিল উদ্ধার করে।