মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ওএসডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের পর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারীকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বরিশাল ও বরগুনার ডিসিকে যেদিন (২৪ জুলাই) ওএসডি করা হয়েছিল, সেদিনই মাকসুদুর রহমান পাটোয়ারীকেও ওএসডি করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের হেনস্তা হওয়ার ঘটনার জের ধরে মূলত তাঁদের ওএসডি করা হয়েছে।