মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হ্যাকড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) হ্যাকড হয়েছে। ওয়েবসাইটটি খুললেই লেখা আসছে ‘ইন্ডিয়ান হ্যাকারস অনলাইন স্কোয়াড’। এ ছাড়া সংক্ষেপে বড় করে লেখা ‘আইএইচওএস’ দেখা যাচ্ছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওয়েবসাইটটি ঠিক করার বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।