মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তাঁর নতুন মেয়াদ গণনা শুরু হবে। আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে তাঁর এই মেয়াদ বাড়ানো হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান। চাকরির স্বাভাবিক বয়স শেষ হওয়ার পর গত বছরের ৯ ডিসেম্বর তাঁকে একই পদে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এখন আরও দুই বছর তিনি এই পদে থাকবেন।
আনোয়ারুল ইসলামের স্ত্রী কামরুন নাহার তথ্যসচিব ছিলেন। গত ৩০ নভেম্বর থেকে তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন।