মন্ত্রিপরিষদে আর পরিবর্তনের সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর মন্ত্রিপরিষদে আর বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত রোববার দুপুরে সিলেটের যুগলটিলা ইসকন আয়োজিত রথযাত্রার মহোৎসব উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদল সম্পর্কে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় যে পরিবর্তন এনেছেন, তাতে দেশের উন্নয়নের পথ সুগম হবে। মন্ত্রিপরিষদে পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। নতুন করে সরকার গঠনের পর যে পরিবর্তন প্রয়োজন ছিল, প্রধানমন্ত্রী সেটাই একটু দেরি করে বাস্তবায়ন করেছেন। আমার মনে হয় না আর বড় কিছু হবে।’
ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপদ চারুচন্দ্র ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। সভায় খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অর্জুন মালাকার, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।