মন্ত্রিসভা কমিটির গতি বাড়াতে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য পোশাকশিল্প-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠিত হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি। এখন সেই কমিটির কাজে গতি আনতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন বাণিজ্যসচিব।

আজ রোববার শ্রম মন্ত্রণালয়ে পোশাকশিল্প-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শ্রমসচিব মিকাইল শিপার এ কথা জানান। তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে তৈরি পোশাকশিল্প কারখানায় অগ্নি ও ভবননিরাপত্তা পরিদর্শনের জন্য কাজ করবে মন্ত্রণালয়। এ কাজে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ সরকারকে সহযোগিতা দেবে।

সংবাদ সম্মেলনে সচিব জানান, যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা বা জিএসপি ফিরে পেতে সরকার কাজ করছে। এরই মধ্যে শ্রমিকনেতা কল্পনা আখতার ও বাবুল আখতারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকারীদের খুঁজে বের করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার নিবন্ধন ফিরিয়ে দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। তবে ডিসেম্বর নাগাদ জিএসপি ফিরে পাওয়ার জন্য সরকার ঠিক কতটা এগিয়েছে, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সচিব।