মন্ত্রিসভার বৈঠক গাড়িতে পতাকা ব্যবহার অবৈধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীসহ পদত্যাগী মন্ত্রীদের বৈঠক করাসহ দাপ্তরিক কাজকর্ম করা এবং গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, মন্ত্রীদের দাপ্তরিক কাজকর্ম করা ও গাড়িতে পতাকা ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে নির্বাচনপূর্ব ৯০ দিন চলছে। নির্বাচনকালীন ৯০ দিনের মধ্যে ২৩ দিন অতিক্রান্ত হলেও সরকার অবৈধভাবে সংসদের অধিবেশন চালিয়ে ও মন্ত্রিসভার বৈঠক করে সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক ও বেআইনি কাজ করেছে। বিবৃতিতে এর প্রতিবাদে ১৮-দলীয় জোটের সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি সফল করার জন্য দলের সবার প্রতি আহ্বান জানানো হয়।