মন্ত্রিসভায় চারটি আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা চারটি আইনের খসড়া অনুমোদন করেছে। সম্প্রতি বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের ঢাকা সফরে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ-সম্পর্কিত চুক্তিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খবর বাসসের।বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধনী) আইন-২০১২-এর খসড়ায় আইনজীবী অন্তর্ভুক্তিকরণ কমিটিসহ বিদ্যমান আইনের অনেক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে।তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইন-২০১০-এর মেয়াদ গত মাসে শেষ হয়েছে। এই আইনের খসড়ায় এর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।গতকালের সভায় কুয়েতের সঙ্গে দ্বৈত কর ও রাজস্ব নিরোধ পরিহার এবং বেলারুশের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়ার অনুমোদন হয়েছে।মন্ত্রিপরিষদের সচিব বলেন, কুয়েত-সম্পর্কিত দ্বৈত কর পরিহার খসড়ার লক্ষ্য হচ্ছে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা ও দুই দেশের মধ্যে বিনিয়োগের পরিবেশের উন্নয়ন।