মন্ত্রিসভায় ডাক পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কিছুক্ষণ পরই বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। ইতিমধ্যে মন্ত্রিসভার সদস্যদের জন্য পরিবহন পুল থেকে গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য গাড়ি পাঠানো হয়েছে।

যেসব মন্ত্রীর জন্য গাড়ি পাঠানো হয়েছে তাঁরা হলেন আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, মোস্তাফিজুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, মুজিবুল হক, সৈয়দ মহসীন আলী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান নূর।

আর প্রতিমন্ত্রী হিসেবে যাঁদের জন্য গাড়ি গেছে তাঁরা হলেন সাইফুজ্জামান চৌধুরী, জাহিদ মালেক, নারায়ণ চন্দ্র চন্দ, জুনায়েদ আহমেদ পলক, এম এ মান্নান, নসরুল হামিদ বিপু, মির্জা আজম, বীরেন শিকদার, বীর বাহাদুর উ শৈ সিং, আসাদুজ্জামান খান, ইসমত আরা সাদেক, শাহরিয়ার আলম, ছায়েদুল হক, ইমাজউদ্দিন প্রাং, ইয়াফেস ওসমান ও জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা।