মন্ত্রিসভায় নতুন হজ প্যাকেজ প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা হজ প্যাকেজ ২০১৩-এর প্রস্তাবের খসড়া অনুমোদন দিয়েছে। সরকারি উদ্যোগে হজে পাঠানোর ক্ষেত্রে হজযাত্রীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় রেখে প্রস্তাবে দুটি প্যাকেজ রাখা হয়েছে।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ বছর মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮। তাঁঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার হজযাত্রী।প্যাকেজ-১-এর আওতায় প্রত্যেক হজযাত্রীর সর্বোচ্চ খরচ পড়বে তিন লাখ ৪৭ হাজার ২৭ টাকা এবং প্যাকেজ-২-এর আওতায় পড়বে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৩’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম প্রশাসনিক বিধি ১৯০০’-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় জুম চাষ নিয়ন্ত্রণ ও জুম কর আদায়ের ক্ষমতা জেলা প্রশাসকের কাছ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে। সভায় জাতীয় আইসিটি নীতিমালা খসড়ারও অনুমোদন দেওয়া হয়।সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।